× Banner
সর্বশেষ
গঠনমূলক সমালোচনা ও দায়িত্বশীল সাংবাদিকতা উন্নয়নকে আরও গতিশীল করে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ভুলতথ্য ও অপতথ্য মোকাবিলায় মিশরের সঙ্গে যৌথ উদ্যোগে গুরুত্ব: তথ্যমন্ত্রী ফিফা সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ নোয়াখালীর তরুণের তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ সাইবার নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়াতে চায় বাংলাদেশ-চীন পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন প্রধানমন্ত্রীর টানা বৃষ্টিতে পানিবন্দি ভোলার কয়েক হাজার মানুষ তুরস্কের সহায়তায় বগুড়ায় হবে ড্রোন নির্মাণ কারখানা – প্রতিমন্ত্রী শাহে আলম দেশের সব সরকারি ক্রয়ে বাধ্যতামূলক ই-জিপি বাস্তবায়ন করা হবে – পরিকল্পনা প্রতিমন্ত্রী

“ভ্যাক্সিন নিলেই জয়, ভ্যাক্সিনে নেই ভয়” -স্বাস্থ্যমন্ত্রী

Kishori
হালনাগাদ: রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
ভ্যাক্সিন নিলেই জয়

“ভ্যাক্সিন ফর ভিক্টরি,ভ্যাক্সিন নিলে জয়, ভ্যক্সিনে নেই ভয়। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি দেশের মন্ত্রিপরিষদের পাঁচজন সদস্যকে সাথে নিয়ে আজ নিজ শরীরে ভ্যাক্সিন গ্রহন শেষে এ কথা বলেছেন।

আজ ৭ ফেব্রুয়ারী সকালে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে দেশব্যাপী ভ্যাক্সিন কার্যক্রম উদবোধন শেষে ও নিজ দেহে ভ্যাক্সিন গ্রহন করে মিডিয়া ব্রিফিং এ এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি।

আমি (স্বাস্থ্যমন্ত্রী), কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক এমপি, মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাইল করিম এমপি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান,জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন,বন ও পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিনসহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ আজ একসাথে আনন্দঘন পরিবেশে ভ্যাক্সিন গ্রহন করলাম। প্রায় ৩০ মিনিট আমরা সবাই একসাথে বসে কথা বললাম।আমাদের কারো শরীরেই কোনরকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।আমরা সবাই সুস্থ আছি।কাজেই আজ থেকে দেশব্যাপী যে ভ্যাক্সিন কার্যক্রম শুরু করা হলো তাতে দেশের সকল শ্রেণির মানুষই ভ্যাক্সিন গ্রহনে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসবে বলে আমরা আশাবাদী।এরপর ভ্যাক্সিন নিয়ে কোনরকম মিথ্যা গুজব সৃষ্টি করা হলে সেক্ষেত্রে কোন ছাড় দেয়া হবে না।”

পর্যায়ক্রমে দেশের সকল মানুষকেই ভ্যাক্সিনের আওতায় নিয়ে আসা হবে এবং দেশের কোন মানুষই ভ্যাক্সিন থেকে বঞ্চিত হবে না বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

ভ্যাক্সিন গ্রহন সংক্রান্ত সুরক্ষা এপ নিয়ে প্রশ্ন করা হলে স্বাস্থ্যমন্ত্রী জানান, “এপ একটি ইলেকট্রনিক ডিভাইস। এটি প্রথম প্রথম ব্যবহারে খানিকটা অসুবিধা হতেই পারে।সমস্যাগুলি সমাধানে আইসিটি মন্ত্রণালয় তৎপর রয়েছে। আশা করা যায় খুব দ্রুতই এপ সংক্রান্ত সব সমস্যা সমাধন হবে।আর ধীরে ধীরে দেশের সকল স্থানের ভ্যক্সিন কেন্দ্রগুলিতে সুরক্ষা এপে রেজিষ্ট্রেশন করা না হলেও কেবল ভ্যাক্সিন কেন্দ্রে উপস্থিত হয়েও ভ্যাক্সিন গ্রহন করা যাবে।”

ভ্যাক্সিন কার্যক্রমকে উৎসাহিত করতে স্বাস্থ্যমন্ত্রী এসময় ভ্যাক্সিন কেন্দ্রে উপস্থিত মন্ত্রীপরিষদের পাঁচজন সদস্যসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

ভ্যাক্সিন গ্রহনকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর এবিএম খুরশিদ আলম,শেখ হাসিনা বার্ণ ইন্সটিটিউটের তত্ত্বাবধায়ক ডা. সামন্ত লাল সেন,বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহীউদ্দিন,স্বাচিপ সভাপতি ইকবাল আর্সেলান,মহাসচিব এম এ আজিজ,বাংলাদেশ প্রাইভেট মেডিকেল এসোসিয়েশন এর সভাপতি মুবিন খান এসময় স্বাস্থ্যমন্ত্রীর পাশেই ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..