× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

ভোলায় সকল রুটে লঞ্চ চলাচল বন্ধ, যাত্রীদের চরম দুর্ভোগ

Biswajit Shil
হালনাগাদ: শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯

ভোলা প্রতিনিধি॥  ভোলার সঙ্গে রাজধানী সহ অন্যান্য জেলা ও বিভাগীয় শহরের যোগাযোগের সহজ মাধ্যম হচ্ছে নৌপথ। কিন্তু ১১ দফা দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকা ধর্মঘটের কারণে ভোলা থেকে সব রুটের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

শনিবার (৩০ নভেম্বর) সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

জরুরি প্রয়োজনে লঞ্চ ঘাটে এসে কেউ কেউ ফিরে গেলেও বাধ্য হয়ে অনেকেই বিকল্প হিসেবে স্পিডবোর্ট ও ট্রলার করে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। এতে দক্ষিণাঞ্চলে হাজার হাজার যাত্রীরা পড়েছেন বিপাকে।

বরিশাল বিভাগীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি আবুল হাসেম বলেন, এ নিয়ে আমরা চারবার ধর্মঘটের ডাক দিয়েছি। প্রত্যেকবার আমাদের দাবি মেনে নেবে বলে আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করা হয়নি। তাই এবার দাবি না মানা পর্যন্ত ধর্মঘট চলবে।

শনিবার ভোর থেকে ভোলা-বরিশাল, অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটের নৌযান চলাচল বন্ধ রয়েছে। বিশেষ করে যাত্রীদের কাছে ভোলা-বরিশাল রুটটি গুরুপ্তপূণ হলেও কোনো লঞ্চ ছেড়ে যায়নি।

ঘাটের ইজারাদার প্রতিনিধি মাইনুদ্দিন বলেন,প্রতিদিন ভোলা-বরিশাল রুটে ১৪টি লঞ্চ যাতায়াত করে। কিন্তু ধর্মঘটের কারণে সব বন্ধ রয়েছে। এতে আমরা লোকসানের মুখে পড়েছি।

এ সময় কয়েকজন যাত্রী জানান, হঠাৎ করে লঞ্চ ধর্মঘটের ডাক দেওয়ায় তারা গন্তব্যে যেতে পারছেন না। ঘাটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কোনো লাভ হচ্ছে না। বাধ্য হয়ে অনেকে ফিরে গেছেন।

শুধু ভোলা-বরিশাল নয়, ভোলা-ঢাকা রুটেও লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলে জানান এ রুটে চলাচলকারী গ্লোরী অব শ্রী নগর লঞ্চের ইনচার্জ খোরশেদ মিয়া বলেন, ধর্মঘট তাই লঞ্চ চলবে না।


এ ক্যটাগরির আরো খবর..