ভোলায় অটোবোরাক-কাকরা ট্রলি মুখোমুখি সংঘংর্ষে নিহত ১, আহত ৩

ভোলায় অটোবোরাক-কাকরা ট্রলি মুখোমুখি সংঘংর্ষে নিহত ১, আহত ৩

কামরুজ্জামান শাহীন, ভোলা: ভোলায় যাত্রীবাহী অটোবোরাক-কাকরা ট্রলি মুখোমুখি সংঘর্ষে সোহেল (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো ৩ যাত্রী।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে ভোলা- ভেলুমিয়া সড়কের ব্যাংকেরহাট ব্রিজ সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত সোহেল ভোলা সদর ভেদুরিয়া ইউনিয়নের উত্তর চরকালি এলাকার জামাল মাস্টারের ছেলে।
আহতরা হলেন লাইজু (৩০), শিল্পী (৩০) ও মেঘলা (৭)। তাদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা ও ভেদুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) সমেছ আলী জানান, মঙ্গলবার দুপুরের দিকে যাত্রীবাহী অটোবোরাক ভেলুমিয়ার দিকে যাচ্ছিল।

এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি কাকরা ট্রলির সঙ্গে মুখোমখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক শিশু নিহত হন। অপর তিন যাত্রী আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত্যুদেহ উদ্ধার করেছে এবং ঘাতক ট্রলিটি আটক করেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।