ভোলায় মাদক সম্রাজ্ঞী জেসমিন ১১০পিজ ইয়াবাসহ আটক

ভোলা প্রতিনিধি॥  ভোলায় মাদক সম্রাজ্ঞী জেসমিন(৩০)নামের এক যুবতিকে ১১০পিজ ইয়াবাসহ আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার(৩মে) দুপুরে ইলিশা ফেরিঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে ইলিশা ফাড়িঁর ইনর্চাজ মোক্তার হোসেন এর নেতৃত্ব এএস আই সুজনসহ পুলিশের একটি টিম ইলিশা ফেরিঘাট এলাকায় সন্দেহ জনক ভাবে জেসমিনর ব্যাগে তল্লাশী করে ১১০ পিস ইয়াবা পাওয়া যায়।

জেসমিন সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের রুবেলে স্ত্রী বলে জানা গেছে।জেসমিন শশুর বাড়ী লক্ষীপুর সেই হিসেবে তিনি এই ভাবে যাতায়াত করে।
আটকৃত জেসমিন এর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার দায়েরের প্রস্তুতি চলছে বলে ইলিশা ফাড়িঁর ইনর্চাজ মোক্তার হোসেন জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।