ভোলার চরফ্যাশনে ৬টি পরিবারের জন্য তারেক রহমানের ঈদ উপহার পৌঁছে দিলেন ছাত্রদল

ভোলার চরফ্যাশনে ৬টি পরিবারের জন্য তারেক রহমানের ঈদ উপহার পৌঁছে দিলেন ছাত্রদল

কামরুজ্জামান শাহীন,ভোলা: গনতান্ত্রিক আন্দোলনে গুম, খুন ও নির্যাতিত ভোলার চরফ্যাশনের ৬ টি পরিবারের জন্য প্রতিবছরের ন্যায় এবারও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য, যুবদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক চরফ্যাশন-মনপুরার মা,মাটি ও মানুষের সন্তান মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশনায় চরফ্যাশন উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদল এসব উপহার সামগ্রী তাদের বাড়িতে গিয়ে পরিবারের কাছে পৌঁছে দেন।

বৃহস্পতিবার(৬ মে) চরফ্যাশন উপজেলা ছাত্রদলের আহব্বায়ক মোঃ আরিফ ফরাজী’র নেতৃত্বে এ উপহার গুম, খুন ও নির্যাতিত ৬টি পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।
যাদের জন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার-চরফ্যাশন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি দীর্ঘদিন পঙ্গুত্ব অবস্থায় জীবন যাপন করছেন মীর মাজেদুর রহমান। সাবেক চরফ্যাশন উপজেলা ছাত্রদল সভাপতি শহীদ আব্দুর রাজ্জাক রাজা, সাবেক ছাত্রদল নেতা শহীদ মোঃ আরিফুর রহমান মুকুল, বিএনপি নেতা শহীদ মোঃ হারুনুর রসিদ হারুন মাষ্টার, ছাত্রদল নেতা শহীদ মোঃ হারুনুর রসিদ ও মোঃ সালাউদ্দিন মোল্লা।

এসময় উপস্থিত ছিলেন, চরফ্যাশন উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ আরিফ ফরাজী, সদস্য সচিব মোঃ কাজী অনিক, চরফ্যাশন পৌরসভা ছাত্রদল আহবায়ক মোঃ নুরুনুদ্দিন আখন, সদস্য সচিব মোঃ ইয়াজুল ইসলাম, চরফ্যাশন সরকারী কলেজ ছাত্রদল আহবায়ক মোঃ এমরান ফরাজী, সদস্য সচিব মোঃ মেহেদী হাসান মিয়াজী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।