ভোলার চরফ্যাশনে ১০৫ পিচ ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশন পৌর সভা ৭নং ওয়ার্ড থেকে ১০৫পিচ ইয়াবসহ জাকির হোসেন জাকু(৫৫) স্ত্রী সাজেদা(৫০) নামের স্বামী-স্ত্রীকে পুলিশ গ্রেপ্তার করেছে।

শুক্রবার(১০মে) রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। চরফ্যাশন থানার উপ-পরিদর্শক(এসআই) ছিদ্দিক জানান,গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে ১০৫পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আরেফীন এ তথ্য নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকাল ১০টায় তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।