ভূ-উপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধি করুন -এলজিআরডি মন্ত্রী

চট্টগ্রাম, ১৪ আষাঢ় (২৮ জুন) :  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, ভূগর্ভস্থ পানির যথেচ্ছ ব্যবহারে পানির স্তর নিচে নেমে যাচ্ছে। পানিতে ক্ষতিকর আর্সেনিকের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং পরিবেশ দূষিত হচ্ছে। কাজেই ভূ-উপরিস্থ পানির উৎসসমূহ যেমন পাহাড়ি ছড়া, খাল, নদীর পানি প্রভৃতির ব্যবহার বাড়াতে হবে।

আজ চট্টগ্রামের আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে দি চিটাগাং চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ‘সীতাকু- শিল্পাঞ্চল ও মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে বিশুদ্ধ পানি সরবরাহ’ বিষয়ক সভায় মন্ত্রী এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুুবুল আলম।

মন্ত্রী বলেন, ‘সীতাকু- ও মিরসরাইয়ে পানি সংকট সমাধানে প্রকল্প তৈরি করা হবে। চট্টগ্রামের উন্নয়নে অনেক প্রকল্প নেওয়া হয়েছে। আগামী ৫০ বছরের পরিকল্পনাকে সামনে রেখে চট্টগ্রামের উন্নয়নে কাজ করতে চাই’।

সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ প্রমুখ।

হেলালুদ্দীন আহমদ বলেন, ‘সীতাকু- শিল্পাঞ্চল ও মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে প্রায় ১৫ লাখ লোকের কর্মসংস্থান হবে। কাজেই এ শিল্পাঞ্চলে পানি সরবরাহের ব্যবস্থা করা একটি অগ্রাধিকার’।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।