ভাষাসৈনিকেরা অধিকার আদায়ে আন্দোলনের নিদর্শন স্থাপন করে গেছেন -আইসিটি প্রতিমন্ত্রী

একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির জাতীয় জীবনে চিরভাস্বর।  যা বাঙালি জাতিকে বিশ্বের কাছে এক নতুন মর্যাদা দান করেছে। তিনি বলেন, সেই দিন ভাষাসৈনিকেরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে অধিকার আদায়ে আন্দোলনের নিদর্শন স্থাপন করে গেছেন।  বলেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক।

আজ নাটোরে সিংড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়াল প্লাটফর্মে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে একুশের চেতনায় উদ্বুদ্ধ করে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে পরিণত করতে মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত করতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদের নির্দেশনায় আইসিটি বিভাগ থেকে বাংলাকে আরো সমৃদ্ধ করার জন্য ‘গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্য প্রযুক্তি বাংলা ভাষা সমৃদ্ধকরণ’ নামক একটি গবেষণাধর্মী প্রকল্প হাতে নেয়া হয়েছে। যার মাধ্যমে বাংলাতে  আরো বেশি স্বাচ্ছন্দ্যে ছেলেমেয়েরা সকল বিষয়গুলো জানতে পারবে। তিনি বলেন, বাংলাদেশে প্রায় সাড়ে ১১ কোটি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে। ইন্টারনেটে বাংলাতে আরো সহজভাবে সকলের কাছে সহজবোধ্য করে উপস্থাপন করার জন্য প্রকল্প হাতে নেয়া হয়েছে। তিনি আরো বলেন,  সারাদেশে ১৩ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হচ্ছে এবং আগামী ২০২৫ সালের মধ্যে আরো ৩৫ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে।

পরে প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুকে নিয়ে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গবেষক সাবেক অধ্যক্ষ ডক্টর আশরাফুল ইসলাম। সিংড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান কামরান সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।