ভার্চুয়ালি নয় শারীরিক উপস্থিতেই হবে বই মেলা

ভার্চুয়ালি নয় শারীরিক উপস্থিতেই হবে বই মেলা

ভার্চুয়ালি নয়, শারীরিক উপস্থিতেই অমর একুশে বইমেলা ফেব্রুয়ারি মাসে আগের মতোই অনুষ্ঠিত হবে।

আজ ১৩ ডিসেম্বর রবিবার বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজীর সঙ্গে বৈঠক শেষে জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ এ তথ্য জানিয়েছেন।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের (কভিড-১৯) সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় এবার ‘অমর একুশে গ্রন্থমেলা ২০২১’ ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে বলে জানায় বাংলা একাডেমি। বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী গণমাধ্যমকে বলেন, আগামী বছরে অমর একুশে গ্রন্থমেলা ভার্চুয়ালি কীভাবে আয়োজন হবে এবং বইমেলার জন্য স্টল বসিয়ে কোন মাসে আয়োজন করা সম্ভব হবে সেসব বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

গত বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) অমর একুশে গ্রন্থমেলার আয়োজক কমিটি বৈঠকে আলোচনা হয়েছে। প্রতিবছর এই মেলাকে কেন্দ্র করে লেখক, পাঠক ও প্রকাশকরা চাঙা থাকেন। কিন্তু এবার করোনার কারণে প্রকাশনায় ও স্টল বরাদ্দে ভাটা পড়েছে। স্টল বরাদ্দ নিয়ে তাদের আগ্রহই ছিল না। গতবার একুশে গ্রন্থমেলায় ৫৬০ প্রতিষ্ঠান স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ নিয়েছিল, এবার এ পর্যন্ত ৮৬ স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।