একদিনে ভারতে ৭৬ হাজার ৬৬৫ জনের শরীরে করোনা শনাক্ত

একদিনে ভারতে ৭৬ হাজার ৬৬৫ জনের শরীরে করোনা শনাক্ত

ভারতে গত ২৪ ঘণ্টায় ৭৬ হাজার ৬৬৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। একদিনে সর্বোচ্চ সংখ্যক ব্যক্তির করোনা ভাইরাস শনাক্তের রেকর্ড ভারতের।

শুক্রবার (২৮ আগস্ট) গত ২৪ ঘণ্টায় ৭৬ হাজার ৬৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ হাজার ১৯ জন। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৬২ হাজার ৭১৩ জনে। মোট শনাক্ত ৩৪ লাখ ৬১ হাজার ২৪০। এ পর্যন্ত সুস্থ হয়েছে ২৬ লাখ ৪৭ হাজার ৫৩৮।

ভারতে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, বিহার, তেলেঙ্গানা, আসাম ও গুজরাট।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ৪ আগস্ট থেকে বিশ্বে দৈনিক সবচেয়ে বেশি কোভিড রোগী শনাক্ত হচ্ছে ভারতে।

বিশ্বে মোট আক্রান্তের সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরই ভারতের অবস্থান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।