ভারতে ফিরেছেন বিদায়ী হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাশ

ভারতে ফিরেছেন বিদায়ী হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাশ

বাংলাদেশে দে‍ড় বছর দায়িত্ব পালন শেষে ভারতে ফিরে গেছেন সদ্য বিদায়ী ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাশ। তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব নেবেন।

আজ শুক্রবার (২ অক্টোবর) বিকেলে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে ফিরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল ইমিগ্রেশন (ওসি) আহসান হাবিব।

জানা যায়, ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা ঢাকা থেকে বিদায় নেওয়ার পরে গত বছর ১ মার্চ ঢাকার আসেন তিনি। হর্ষবর্ধন শ্রিংলার স্থলে রীভা গাঙ্গুলি হাই-কমিশনার হিসেবে যোগদান করেন।

গত বুধবার (৩০ সেপ্টেম্বর) তিনি বাংলাদেশের সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের সঙ্গে বিদায়ী আলোচনা শেষ করেন। দেড় বছর পর তিনি কর্মস্থল থেকে বিদায় নেন। তার স্থলে যোগদান করবেন বিক্রম দোরাই স্বামী।

এদিকে রীভা গাঙ্গুলি বেনাপোল চেকপোস্টে পৌঁছালে বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার এস এম শামীমুর রহমান, উপজেলা নির্বাহী কর্মাকর্তা (ইউএনও) পুলক কুমার মণ্ডল, ভারত-বাংলাদেশ ল্যান্ডপোর্ট ইমপোর্ট-এক্সপোর্ট কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান ও ইমিগ্রেশন ওসি আহসান হাবিব ফুল দিয়ে তাকে বিদায় জানান।

নতুন হাইকমিশনার হিসেবে মনোনীত বিক্রম দোরাইস্বামী শনিবার নয়াদিল্লি থেকে ত্রিপুরা হয়ে সোমবার বাংলাদেশে আসবেন।

আগামী সপ্তাহের শেষের দিকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করার মাধ্যমে বাংলাদেশে তার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শুরু করার কথা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।