ভারতে পাচার ৬ বাংলাদেশী নারী, শিশুকেস্বদেশ প্রত্যাবাসনে বেনাপোলে হস্তান্তর

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোল ঃ ভাল কাজে প্রলোভনে বিভিন্ন সময়ে ভারতে পাচার হওয়া ছয় বাংলাদেশি নারী,শিশুকে দুই বছর পর স্বদেশ প্রত্যাবাসন প্রক্রিয়ায় বেনাপোলে হস্তান্তর করেছে সীমান্তরক্ষী বিএসএফ সদস্যরা।

সোমবার(১৭ জুন) বিকালে ভারতের পেট্রাপোল ক্যাম্পের বিএসএফ ও ইমিগ্রেশন পুলিশ সদস্যরা যৌথ ভাবে বেনাপোল চেকপোষ্ট বিজিবি ও ইমিগ্রেশন পুলিশ সদস্যদের হাতে তুলে দেয়। পরে বাংলাদেশ মহিলা আইনজিবী সমিতি তাদের গ্রহন করেছে পরিবারের কাছে পৌছে দেওয়ার জন্য।

ফিরে আসা নারী, শিশুরা হলেন, বাগেরহাটের হারেজের মেয়ে হ্যাপি ( ১৬), হাফিজুর শেখের মেয়ে পপি খাতুন ( ১৮) নড়াইলের আলেমা বেগম (৩০) খুলনার ফাতিমা বেগম (২৫) নড়াইলের চুমকি খাতুন (১৭) ও ফরিদপুরের সিমা আক্তার (১৬)।

জানা যায়, ভাল কাজের প্রলোভন দেখিয়ে দুই বছর আগে দালালের খপ্পড়ে পড়ে সীমান্ত পথে এরা ভারতে যায়। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে। সেখান থেকে ভারতের একটি এনজিও সংস্থা তাদের জেল থেকে ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরবর্তীতে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সাথে যোগাযোগে স্বদেশ প্রত্যাবাসন আইনে এরা স্বদেশ ফিরে আসে।

বাংলাদেশ মহিলা আইজিবী সমিতির যশোর শাখার আইজিবী এ্যাডভোকেট নাসিমা খাতুন জানান, ফেরত আসা বাংলাদেশি নারী,শিশুদের তারা গ্রহন করেছে পরিবারের কাছে পৌছে দেওয়ার জন্য। ফেরত আসা নারী,শিশুদের অবিভাকরা যদি পাচারকারীদের সনাক্ত করে মামলা করতে চায় তাহলে আইনী সহায়তা করা হবে বলেও জানান এই এনজিও কর্মকর্তা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।