ভারতে পাচার ৪ বাংলাদেশিকে বেনাপোলে হস্তান্তর 

ভারতে পাচার ৪ বাংলাদেশিকে বেনাপোলে হস্তান্তর 
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ অবৈধ পথে  ভারতে পাচার হওয়া ৪ বাংলাদেশি যুবতীকে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পু্লিশ।
রবিবার (২৯ নভেম্বর ) সকালে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিশেষ  ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসারা হলো, আসমা আক্তার (২২), সোনিয়া আক্তার (২০), লিজা শেখ (২৩) ও জেসমিন আক্তার (২৪)। এদের বাড়ি নড়াইল, ফরিদপুর, নারায়ণগঞ্জ ও ঢাকা জেলার বিভিন্ন অঞ্চলে।
জানা যায়, অভাব অনটনের সংসারে ভালো কাজের আশায় দালালের খপ্পরে পড়ে, দেড় বছর আগে অবৈধ পথে তারা ভারতে পাড়ি জমায়। ভারতের গোহায় বাসা বাড়িতে কাজ করার সময় সে দেশের পুলিশ তাদের আটক করে। পরে সেখান থেকে এ আর জেড নামে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। এসময় দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি চালাচালির এক পর্যায়ে স্বদেশ প্রত্যাবর্তন আইনে তাদের দেশে ফেরত পাঠানো হয়।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ফেরত আসাদের বেনাপোল পোর্টথানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। সেখান থেকে যশোর জাস্টিজ এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা তাদের গ্রহন করবে তাদের নিজ পরিবারের কাছে তুলে দেওয়ার জন্য।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।