ভারতে পাচার তরুনীকে ট্রাভেল পারমিটে হস্তান্তর

ভারতে পাচার তরুনীকে ট্রাভেল পারমিটে হস্তান্তর
স্টাফ রিপোর্টার বেনাপোল (যশোর): ভারতে পাচারের শিকার অর্পিতা আক্তার মিম নামে এক কিশোরীকে এক বছর পর বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।
মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে ট্রাভেল পারমিট প্রক্রিয়ায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে সোপর্দ করে।
ফেরত আসা কিশোরী খুলনা সদর এলাকার আবির মোল্লার মেয়ে। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) মুজিবর রহমান জানান, ইমিগ্রেশনে কাগজ পত্রের আনুষ্ঠানিকতা শেষে আইনী সহয়তা দিতে ঐ কিশোরীকে জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থ্যা গ্রহন করেছে।
কিশোরীকে গ্রহনকারী এনজিও সংস্থ্যা জাস্টিস এন্ড কেয়ারের যশোর শাখার সিনিয়ার প্রগ্রাম অফিসার শাওলী সুলতানা জানান, ভাল কাজের প্রলোভনে দালাল চক্রের খপ্পরে পড়ে ঐ কিশোরী এক বছর আগে ভারতে যায়। এসময় পাচারকারীরা তাকে ভাল কাজ না দিয়ে গুজরাট শহরে ঝুকি পূর্ণ কাজে ব্যবহার করে। খবর পেয়ে ভারতীয় পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। পরে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করে। সেখান থেকে ভারতীয় একটি এনজিও সংস্থ্যা তাকে ছাড়িয়ে নিজেদের হেফাজতে রাখে। পরে  রাষ্ট্রীয় প্রক্রিয়ায় ট্রাভেল পারমিটে তাকে দেশে ফেরত পাঠানো হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।