দেবাশীষ মুখার্জী (কূটনৈতিক প্রতিবেদক) : ভারতে বিগত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। মহারাষ্ট্র, কেরালা, তামিলনাড়ু ও দিল্লিসহ ভারতের বিস্তীর্ণ অঞ্চলে করোনাভাইরাস সংক্রমণ মহামারি আকার ধারণ করেছে। যদিও বিজেপি শাসিত রাজ্যগুলোতে তুলনামূলক সংক্রমনের হার অনেক কম।
আজ দুপুরে পশ্চিমবঙ্গ বিজেপি আয়োজিত একটি সংবাদ সম্মেলনে বিশিষ্ট বিজেপি নেতা রাহুল সিনহা অভিযোগ করেছেন যে, ভারতে করোনাভাইরাস সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে, তাবলীগ জামাতের দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে। তাছাড়া কলকাতা মহানগরীর বিভিন্ন সংখ্যালঘু অধ্যুষিত এলাকা যেমন মেটিয়াবুরুজ,রাজাবাজার, পার্কসার্কাস প্রভৃতি এলাকায় লকডাউন মানা হচ্ছে না।
ভারতে লকডাউন ঘোষণা করার পরে প্রথম ১/২ দিন, পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে কঠোর ভাবে লকডাউন বাস্তবায়ন করার চেষ্টা করা হয়। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে লকডাউন শিথিল হয়ে যায়।
গত ৮ এপ্রিল সিপিএম নেতা ডঃ ফুয়াদ হালিম পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিরুদ্ধে তথ্য গোপন করার অভিযোগ এনে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন।



