দি নিউজ ডেক্সঃ ভারতে আসার জন্য অর্ধেক বাংলাদেশিরা মুখিয়ে আছে। নাগরিকত্বের প্রতিশ্রুতি পেলে বাংলাদেশের অর্ধেক অর্থাৎ ৮ কোটি লোক ভারতে চলে আসবে। বলেছেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি।
গতকাল হায়দ্রাবাদে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
রেড্ডি বলেন, শুধু নাগরিকত্বের প্রতিশ্রুতি পেলে বাংলাদেশের অর্ধেক মানুষ ভারতে চলে আসবে। সে দেশ অর্ধেক খালি হয়ে যাবে। তার পর তাদের দায়িত্ব কে নেবেন? কেসিআর (তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী)? নাকি রাহুল গান্ধী? বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করার জন্য তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওসহ বিরোধীদের তীব্র সমালোচনা করেন মোদি সরকারের এ মন্ত্রী। এই আইন দেশের ১৩০ কোটি নাগরিকের বিরোধী বলে কেসিআর যে দাবি করেছেন তা প্রমাণ করার চ্যালেঞ্জও ছুড়ে দেন তিনি।
বিজেপির এ নেতা বলেন, ‘বিরোধীরা অনুপ্রবেশকারীদের নাগরিকত্বের দাবি জানাচ্ছে। দেশের ১৩০ কোটি নাগরিকের মধ্যে একজনের বিরুদ্ধেও যদি সিএএতে কিছু বলা হয়ে থাকে কেন্দ্রীয় সরকার তা পর্যালোচনা করতে প্রস্তুত, তবে তা কখনই পাকিস্তানি বা বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদের জন্য নয়।




