ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক রক্ত দিয়ে লেখা -নৌপ্রতিমন্ত্রী

ঢাকা, ৩০ চৈত্র (১৩ এপ্রিল):: বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গভীর থেকে গভীরতর হচ্ছে। স্থল ও সমুদ্র সীমার সমস্যার সমাধান হয়েছে। বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে এবং সাংস্কৃতিক সম্পর্কের উন্নতি হচ্ছে। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক রক্ত দিয়ে লেখা। বললেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
প্রতিমন্ত্রী আজ ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে ‘কানেকশন ২০১৯’ শীর্ষক এক অনুষ্ঠানে এসব কথা বলেন।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অভ্ মাসকমিউনিকেশনের বাংলাদেশ এলামনাই এসোসিয়েশন এ অনুষ্ঠানের আয়োজন করে।
এ সময় অন্যান্যের মধ্য বাংলাদেশে ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ, আওয়ামী লীগ নেতা অসীম কুমার উকিল, সাংবাদিক ইহসানুল করিম, আজিজুল ইসলাম ভূইয়া এবং জাহিদ নেওয়াজ খান বক্তব্য রাখেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।