ভারতের সাথে আমাদের সম্পর্ক বহুমাত্রিক এবং সেই সম্পর্ক রক্তের অক্ষরে লেখা। আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারতীয় সৈন্য এবং নাগরিকরা আমাদের সাথে জীবন দিয়েছে। সুতরাং দু’দেশের মানুষে মানুষে যোগাযোগ কীভাবে আরও বৃদ্ধি করা যায় সে বিষয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছেন জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ বুধবার (০৪ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সাহিত সাক্ষাতের পর তিনি একথা জানালেন।
তথ্যমন্ত্রী আরও বলেন, অনেক মানুষ চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে যায় কিন্তু ভিসা পেতে দেরি হয়, সেটিকে আরও কীভাবে সহজীকরণ করা যায় সে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এবং হাইকমিশনার এ সকল বিষয়ে আন্তরিকভাবে কাজ করবেন বলেছেন।
বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার প্রথম সাক্ষাৎ। অত্যন্ত আন্তরিকতাপূর্ণ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী।




