যশোর প্রতিনিধি: যশোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের বিরুদ্ধে হয়রানি মূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
আজ সকালে সাড়ে ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে সদর উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগের এ মানবন্ধন কর্মসূচি পালন করে।
ঘন্টাব্যাপী এই মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হোসেন মিথুন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও যশোর সরকারি সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি খন্দকার মারুফ হোসেন, জাবের হোসেন জাহিদ, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম বিদ্যুৎ, আব্দুর করিম রহমান, ছাত্রলীগ নেতা এসএম রয়েলসহ প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, হামলা-মামলা দিয়ে আনোয়ার হোসেন বিপুলকে দাবিয়ে রাখা যাবে না। যতই হামলা-মামলার ভয় দেখান, তিনি রাজপথে আছেন, থাকবেন। এছাড়া বক্তরা বিপুলের সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও হয়রানিমূলক মামলার প্রত্যাহারের দাবি জানান।



