ব্লগার জুলহাস এবং তনয় হত্যা মামলায় প্রতিবেদন পুলিশ দাখিল করেনি

বিশেষ প্রতিবেদক অসিত কুমার ঘোষ (বাবু)ঃ সমকামীদের অধিকার বিষয়ক পত্রিকা ‘রূপবান’ এর সম্পাদক জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয় হত্যা মামলায় পুলিশ প্রতিবেদন দাখিল না করায় তা পিছিয়ে আগামী ২৩ ডিসেম্বর ধার্য করেছে আদালত।

রোববার ঢাকা মহানগর হাকিম মিল্লাত নতুন এ তারিখ ধার্য করেন। ২০১৬ সালের ২৫ এপ্রিল কলাবাগান লেক সার্কাস লাল ফকিরের মাজার এলাকায় ৩৫ নম্বর আছিয়া নিবাসের দ্বিতীয় তলায় এ খুনের ঘটনা ঘটে।

খুন হওয়া জুলহাস সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির খালাতো ভাই। তিনি মার্কিন দূতাবাসের সাবেক প্রটোকল অফিসার ও ইউএস এইডে কর্মরত ছিলেন। নিহত আরেকজন জুলহাসের বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয়। মামলাটিতে রাশিদুল নবী ও শরিফুল ইসলাম ওরফে শিহাব নামে ২ জন আসামী বর্তমানে কারাগারে আছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।