ব্রাজিল ম্যাচ নিয়ে চিন্তায় মেসিদের কোচ

স্পোর্টস ডেস্কঃ চোট কাটিয়ে ব্রাজিলের বিপক্ষে ম্যাচের জন্য দলে ফিরেছেন লিওনেল মেসি। দলের সেরা তারকা খেলবেন৷ তবুও বিশ্বকাপের বাছাইপর্ব উতরাতে না পারার শঙ্কায় রয়েছেন আর্জেন্টিনা কোচ এডগার্জো বাউসা।

এক সাক্ষাৎকারে বাউসা বলেন, “আমি উদ্বিগ্ন কারণ, বাছাইপর্ব উতরানো এখনও নিশ্চিত হয়নি ৷এখন প্রতিটা ম্যাচ আমাদের জিততেই হবে।” একইসঙ্গে তিনি বলেন, “পরবর্তী পর্বে যাওয়ার বিষয়টি সম্পূর্ণভাবে আমাদের উপর। আমি এখনও মনে করি, আমরা যদি ঘরের মাঠে নিজেদের সবগুলো ম্যাচ জিতি, আমরা বিশ্বকাপের খেলতে পারব।”

উল্লেখ্য, দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব ১৮ রাউন্ডের। এরই মধ্যে দশ রাউন্ডের খেলা হয়েছে। ১৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে থাকায় আর্জেন্টিনার বাছাইপর্ব উতরানো নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। চিন্তিত লিওনেল মেসিও৷

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।