× Banner
সর্বশেষ
কাউন্টারে নয়, মাঝপথের যাত্রীদের বাড়তি ভাড়া নেয়া হচ্ছে – সেতুমন্ত্রী পরিচ্ছন্ন উপায়ে কোরবানি সম্পন্ন করার আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর মান্দায় বেপরোয়া ট্রাকের নিচে পিষ্ট হয়ে অজ্ঞাত পথচারীর নির্মম মৃত্যু সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত পবিত্র ঈদুল আজহা আজ ২৭ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ মে (বুধবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বেনাপোলে ২৫ লক্ষ ৭৮ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক  Law enforcement agencies are active in restoring peace -Home Minister পাকিস্তান-তুরস্ক ঘনিষ্ঠতার প্রেক্ষাপটে সাইপ্রাসের সঙ্গে ভারতের কৌশলগত সম্পর্ক জোরদার ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে কর্মকর্তাদের নিবিড় তদারকির নির্দেশ

ডেস্ক

ব্যাপক বজ্রপাতের আশঙ্কা আজ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
রাজধানীতে ঝড়ে নারীর মৃত্যু

রংপুর, রাজশাহী, ময়মনিসংহ ও সিলেট বিভাগের জেলাগুলোতে আজ ব্যাপক বজ্রপাতের আশঙ্কা রয়েছে।

আজ ১৭ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টার মধ্যে এই বজ্রপাত হতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।

আজ সকালে এক ফেসবুক পোস্টে মোস্তফা কামাল পলাশ বলেন, বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিটের পর থেকে দুপুর ১২টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনিসংহ ও সিলেট বিভাগের জেলাগুলোতে ব্যাপক প্রাণঘাতী বজ্রপাতের আশংকা করা যাচ্ছে। এই পূর্বাভাস লেখার সময় ব্যাপক বজ্রপাত চলছে রংপুর বিভাগের দিনাজপুর, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলা এবং ময়মনিসংহ বিভাগের শেরপুর, জামালপুর ও নেত্রকোনা জেলাতে।

সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার উপরে অল্প পরিমাণে বজ্রপাত হচ্ছে।

তিনি আরো বলেন, এই বজ্র-বৃষ্টি দিনের সময় বৃদ্ধির সাথে সাথে রংপুর ও ময়মনসিংহ বিভাগ থেকে দক্ষিণ দিকে রাজশাহী ও ঢাকা বিভাগের দিকে অগ্রসর হওয়ার আশংকা করা যাচ্ছে। ফলে সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টার মধ্যে রাজশাহী, ময়মনিসংহ, ঢাকা ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে ব্যাপক প্রাণঘাতী বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

খোলা মাঠে কৃষি কাজ করলে বজ্রপাতের আক্রান্ত হওয়ার ঝুঁকি প্রবল উল্লেখ করে পলাশ জানান, গত ৩ দিনে ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোতে বজ্রপাতের আঘাতে একাধিক কৃষকের মৃত্যু হয়েছে।

আজ দুপুর ১২টা পর্যন্ত রাজশাহী, ময়মনিসংহ, ঢাকা ও সিলেট বিভাগের কৃষকদের মাঠে কাজ করা থেকে বিরত থাকার আহ্বান জানান এই আবহাওয়াবিদ।


এ ক্যটাগরির আরো খবর..