ব্যাংক হচ্ছে মানব সভ্যতার নিরাপদ আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য মাধ্যম—-মেয়র লিটন

স্টাফ রিপোর্টার বেনাপোল: যশোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন বলেছেন ব্যাংক হচ্ছে একটি আর্থিক প্রতিষ্ঠান। ব্যাংক হচ্ছে মানব সভ্যতার নিরাপদ আর্থিক লেন দেনের নির্ভরযোগ্য মাধ্যম। ব্যাংক যেন কাবলিওয়ালাদের মত অর্থ  উপার্জন করে গ্রাহকের অর্থ নিয়ে চলে না যায়। আমি এই জনপদের একজন সেবক সেই কারনে আমাকে এলাকার ভালমন্দ দেখার ও দায়িত্ব আছে। কথাগুলো বললেন আইসিবি ইসলামি ব্যাং লি: এর বেনাপোল গ্রান্ড শাখা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।

বুধবার বেলা ১১ টার সময় কাষ্টমস হাউজের সামনে কাজ টাওয়ারে এক জমকালো আনুষ্ঠানিকতার মাধ্যেমে ফেতা কেটে ব্যাংকের ২৮ তম  শাখার উদ্বোধন করেন বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন, এসময় উপস্থিত ছিলেন আইসিবি ইসলামি ব্যাংক লি: এর ব্যবস্থাপনা পরিচালক সফিক বিন আব্দুল্লাহ, চীফ অপারেটিং অফিসার সঞ্জীব আনন্দ,ম্যানেজার নাজিম উদ্দিন,বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত আহবায়ক আহসান উল্লাহ মাষ্টার , পৌর কমিশনার মিজানুর রহমান, রাশেদ আলী প্রমুখ।

প্রধান অতিথি  আশরাফুল আলম লিটন বলেন, আমারা খুলনার মাধ্যমে আমদানি রফতানি বানিজ্যের এলসি খুলতে চাই না। বেনাপোল বাসি চায় এটা পুর্নাঙ্গ এডি ব্রাঞ্চ। যাতে সময় ক্ষেপন না করে আমরা বেনাপোল থেকে এলসি খুলতে পারি।

আমি আশাকরি আজ থেকে আইসিবি ইসলামি ব্যাংকে নতুন পথচলা শুরু হবে। যেটা হবে ব্যাংকের জন্য সাফল্যর। এই ব্যাংক আধুনিক ও মানবিক ব্যাংকিং সেবা দিয়ে সময় উপযোগি ফাষ্ট জেনারেশনের যে ব্যাংকিং সেই আদলে থেকে এই জনপদের মানুষকে সেবা দিয়ে সাফল্যর দিকে এগিয়ে যাবে।

তিনি আরো বলেন এখানে এলসি ওপেন করলে সময় এবং অর্থ দুটোয় সশ্রয় হবে। বাড়বে প্রবৃদ্ধি কারন সময় হচ্ছে জীবন। আমি মনে করি আইসিবি ইসলামি ব্যাংকের দৃষ্টি ভঙ্গি হবে উদার, আমি এই ব্যাংকের সাফল্য কামনা করি।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বহী কর্মকর্তা সফিক বিন আব্দুল্লাহ বলেন আমরা প্রযুক্তিগত উৎকর্ষ উদ্বাবনী প্রডাক্ট ও সার্ভিস ক্ষুদ্র মাঝারি শিল্পে অর্থায়নের মাধ্যেমে জনকল্যানমুখি ব্যাংকিং সেবার উপর গুরুত্ব আরোপ করে তা আর্থিক সেবার মাধ্যমে দেশের প্রত্যান্ত অঞ্চলে মানুষের কাছে পৌছে দেওয়ার দৃড় প্রত্যায় সংকল্প ব্যাক্ত করি।  এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও বন্দর প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।