এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ বোদা-দেবীগঞ্জ এর মানুষকে কাঁদিয়ে চির বিদায় নিলেন মোজাহার হুসেন। ৫ অক্টোবর সকাল ১০টার সময় পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে দিতীয় নামাজে জানাজা শেষে মোজাহার হুসেনের লাশ নিয়ে আসা হয় নিজের গ্রামের বাড়ি বোদার চন্দবাড়ী ইউনিয়নের প্রধানপাড়া গ্রামে। সেখানে সর্বস্তরের মানুষের দেখার জন্য লাশ কিছুক্ষন রাখা হয়।
সেখান থেকে নিয়ে আশা হয় তাঁর নিজ হাতে গোড়া প্রাণপ্রিয় প্রতিষ্ঠান সাকোয়া ডিগ্রী কলেজ মাঠে। সাকোয়া ডিগ্রী কলেজ মাঠে লাশ পৌছলে ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মচারী, অবিভাবক ও সাধারন মানুষের মাঝে কান্নার রোল পরে যায়।
সাকোয়া ডিগ্রী কলেজ মাঠে সর্বস্তরের মানুষের দেখার জন্য দুপুর ২.৩০পর্যন্ত লাশ রাখা হয়। হাজার হাজার মানুষ এসময় তাদের প্রাণপ্রীয় নেতাকে এক নজর দেখার জন্য ভির জমায়।
দুপুর ২.৩০ তৃতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এরি সাথে বোদা-দেবীগঞ্জের মানুষ হারালো একজন সৎ ও ভালো মানুষকে।
এদিকে মোজাহার হুসেনের প্রতি সম্মানার্থে আজ বুধবার সাকোয় বাজারের দোকান-পাঠ, স্কুল-কলেজ ও মাদ্রাসা বন্দ রাখা হয়।
উল্লেখ্য, সাবেক সংসদ সদস্য পঞ্চগড়-২ ও পঞ্চগড় জেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ মোজাহার হুসেন গত ৩ অক্টোবর (সোমবার) রাত ১০টার কিছু পরে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যু কালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে ও অসংখ্য শুভাকাংখি রেখে জান।



