× Banner
সর্বশেষ
সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড়

বোদায় ভবিষ্যৎ পথ নির্দেশনা ও অনুপ্রেরণামূলক সভা অনুষ্ঠিত 

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
অনুপ্রেরণামূলক সভা

পঞ্চগড়ের বোদায় সদ্য সমাপ্ত এসএসসি ফল প্রত্যাশীদের ভবিষ্যৎ পথ নির্দেশনা ও অনুপ্রেরণামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সদ্য সমাপ্ত এসএসসি ফল প্রত্যাশীদের ভবিষ্যৎ পথ নির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবি।
এসময় পাথরাজ সরকারি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম, বোদা মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আশরাফুল আলম, অধ্যাপক প্রবীর চন্দ্র, বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জামিউল হক, বোদা বালিকা স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বোদা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সদ্য সমাপ্ত এসএসসি ফল প্রত্যাশী শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..