বৈশ্বিক খাদ্য সংকটে বাংলাদেশের ক্ষতি হবে না -পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন

বৈশ্বিক খাদ্য সংকটে বাংলাদেশের ক্ষতি হবে না -পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, করোনা এবং রাশিয়া-ইউক্রেন পরিস্থিতির কারণে আগামীতে বৈশ্বিক খাদ্য সংকটের আশঙ্কা থাকলেও বাংলাদেশের খুব ক্ষতি হবে না।

শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে সিলেট নগরীতে সরকারের একটি উন্নয়ন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের এক ইঞ্চি জমিও খালি থাকবে না। সরকার খাদ্য নিশ্চয়তার চেষ্টা করছে। খাদ্য ম্যানেজ করতে পারলে অন্যকিছুও ম্যানেজ করা সম্ভব।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক বলেছে আমাদের জিডিপি খুব ভালো। বিশ্বের অন্যান্য দেশের জিডিপি যেখানে ৩ পার্সেন্টের মতো, সেখানে আমাদের সেখানে ৬ এর উপরে। বাংলাদেশ সবসময় বাস্তবতার নিরিখে কাজ করে, তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী সিলেটের আম্বরখানা-টুকের বাজার সড়কের সংস্কার ও ফোর লেন কাজের উদ্বোধন করেন। সড়কটির ৬ কিলোমিটার অংশ সংস্কার ও পুনর্র্নিধসঢ়;মাণে প্রায় ৩৫ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।