বেড়া (পাবনা) প্রতিনিধি- পাবনার বেড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকীর সভাপতিত্ব-
বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিভিন্ন বিষয়ক সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলার ৯ টি ইউনিয়নের জনপ্রতিনিধি,মুক্তিযোদ্ধা,শিক্ষক,সামাজিক সংগঠনের কর্মকর্তা,ধর্মীয় নেতৃবৃন্দ ও সাংবাদিক সহ সমাজের বিশিষ্ঠ ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
উপজেলার সার্বিক আইন শৃঙ্খলার কোন অবনতি না হওয়ায় বক্তারা সন্তোষ প্রকাশ করেন। বেড়া মডেল থানার প্রতিনিধি হিসেবে সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তা রফিকুল ইসলাম উপজেলার আইন শৃঙ্খলা বিষয়ে তথ্য উপস্থাপন করেন।
সভার দ্বিতীয় ধাপে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনায় জনপ্রতিনিধি,সাংবাদিক ও বিশিষ্ঠ নাগরিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ও অবহিত হন দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা। করোনা ভাইরাস থেকে নিজেকে এবং অপরকে বাঁচাতে কঠিন ভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান ও শুভেচ্ছা জানিয়ে সভার সভাপতি আইন শৃঙ্খলা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সভা শেষ করা হয়



