স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল সীমান্ত থেকে ৫০ বোতল ফেনসিডিল ও ৩শ’ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রবিবার (৪ আগষ্ট) সন্ধ্যায় অভিযান চালিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ তাদেরকে আটক করে।
আটকৃতরা হলো- বেনাপোল পোর্ট থানাধীন দিঘিরপাড় গ্রামের নুর ইসলামের ছেলে মিলন হোসেন (২৮) ও হোসেন আলীর ছেলে সোহাগ হোসেন (৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, বেনাপোল পৌর এলাকার দিঘিরপাড় গ্রামের বাইপাস সড়কে অভিযান চালিয়ে মিলন ও সোহাগকে আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে ৫০ বোতল ফেনসিডিল ও ৩শ’ গ্রাম গাঁজা পাওয়া যায়।
বেনাপোল পোর্ট থানার এএসআই দেলোয়ার হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামীদের বিরুদ্ধে মামলা দিয়ে আগামী কাল যশোর আদালতে পাঠানো হবে।

