বেনাপোল সীমান্তে ১৩ অবৈধ অনুপ্রবেশকারী আটক

স্টাফ রিপোর্টার বেনাপোল: বেনাপোল সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশের দায়ে নারী, পুরুষ ও শিশুসহ ১৩ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

রোববার দুপুরে বেনাপোল সীমান্তের পুটখালী এলাকা থেকে তাদের আটক করে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা। আটকদের মধ্যে তিনজন পুরুষ, ছয়জন নারী ও চারজন শিশু রয়েছে। তাদের বাড়ি বরিশাল, খুলনা, নড়াইলসহ বিভিন্ন জেলায়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের পুটখালী এলাকায় অভিযান চালিয়ে নারী পুরুষসহ ১৫ জনকে আটক করে বিজিবি সদস্যরা। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা।

২১ ব্যাটালিয়নের বেনাপোলের পুটখালী বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার ওমর ফারুক জানান, আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।