বেনাপোল সীমান্তে বিপুল পরিমান ভারতীয় বাজি আটক

বেনাপোল প্রতিনিধিঃ যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল রঘুনাথপুর ক্যাম্পের সদস্যরা  সীমান্তের বারপোতা পাকারাস্তা উপর হতে ভারত থেকে পাচার হয়ে আসা ২৪ হাজার ৭শ ৬৮ পিস ভারতীয় বুড়িমার বাজি ও স্যান্ডেল আটক করেছে। যার মূল্য প্রায় ১৩ লাখ টাকা। তবে এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
শনিবার (১৩ জুলাই) দুপুরে এ চালানটি আটক করা হয়।
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদে জানা যায়, চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমান ভারতীয় বুড়িমার বাজি ও স্যান্ডেল এনে বারপোতা গ্রামের একটি পাকারাস্তার উপর অপেক্ষা করছে। এমন খবরে রঘুনাথপুর বিওপি’র একটি বিশেষ দল সেখানে অভিযান চালিয়ে ২৪ হাজার ৭শ ৬৮ পিস ভারতীয় বুড়িমার বাজি ও ১৮ জোড়া স্যান্ডেল আটক করেন।
অপর দিকে আমড়াখালি বিজিবি চেকপোস্টের সদস্যরা শনিবার বিকালে চেকপোস্ট চেক পয়েন্ট ভারতীয় ইমিটেশন, জামারপুতি ও গোল্ডেন সুতা আটক করেছে যার মূল্য প্রায় ৪ লাখ টাকা । আটক মালামালের সব মোট ১৬ লাখ টাকার সিজার মুল্য ধরে বেনাপোল কাস্টম হাউজে জমা দেওয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।