বেনাপোল সীমান্তে কোটি টাকার মাদক ও  চোরাচালান পণ্যসহ আটক ২

স্টাফ রিপোর্টার বেনাপোলঃবেনাপোল(যশোর): যশোরের বেনাপোল সীমান্ত পথে পাচারের সময় পৃথক অভিযানে বিপুল পরিমানে মাছের রেনু ও মাদকসহ চোরাচালান পণ্য আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)সদস্যরা। এসময় দুই  পাচারকারীকে আটক করা হয়েছে।
শুক্রবার ( ২৬ এপ্রিল)  সন্ধ্যা ৭টায় ২১ ও ৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়কগন পৃথক ভাবে  আটকের বিষয়টি ম্যাসেজ দিয়ে   নিশ্চিত  করেন।
৪৯ ব্যাটালিয়নের বিজিবির অধিনায়ক লে: কর্ণেল সেলিম রেজা জানান, তারা বেনাপোলের বিভিন্ন সীমান্তে পৃথক কয়েকটি অভিযান চালায়। এসময় ৯৯৬ বোতল ফেন্সিডিল, গাঁজা ১৭ কেজি, গরু-০৩ টি, রুপা-৯৯৯ গ্রাম, এছাড়া  বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, থ্রী পিস, ফেব্রিক্স, চা-পাতা, মোবাইল, ইলেক্ট্রিক সামগ্রী, কার্পাস তুলা, মাছের পোনা, ভারতীয় ঔষধ, ইমিটেশন, পোশাক এবং প্রসাধনী সামগ্রী আটক করে। এসময় পাচারের সাথে জড়িত দুই জনকে আটক করা হয়। জব্দকৃত মালামালের সিজার  মূল্য  ১ কোটি ০৫ হাজার টাকা। মালামাল ও আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি ।
অপর দিকে খুলনা ২১ ব্যাটালিয়ন (বিজিবি) এর অধিনায়ক লে: কর্ণেল ইমরান উল্লাহ সরকার জানান,বেনাপোলের পুটখালী ও দৌলতপুর বিওপি’র টহল দল কর্তৃক পৃথক অভিযান চালিয়ে ১৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল, অন্যান্য মালামাল এবং বিপুল পরিমান মাছের পোনাসহ  একটি প্রাইভেট কার জব্দ করা হয়। তবে এসময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টম হাউজে জমা এবং মাছের পোনা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ইছামতি নদীতে অবমুক্ত করা হয়েছে বলে জানান তিনি। আটককৃত পণ্যের সিজার মুল্য প্রায় ১৭ লাখ টাকা বলে জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।