যশোরের বেনাপোল সিমান্ত থেকে ২৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটক আসামী হলেন, শার্শা থানার হরিষচন্দ্রপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে নাজমুল হোসেন (২৫)।
বুধবার (১২ এপ্রিল) ভোরে বেনাপোল পোর্টথানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অদ্য অত্র থানা এলাকায় বালুন্ডা বাজারের কাছাড়ি সামনে পাকা রাস্তার উপর হতে ২৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভূইয়া জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে উক্ত থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


