বেনাপোল সিমান্তে থেকে বিপুল পরিমান ভারতীয় কসমেটিক্স ও ইমিটেশন উদ্ধার

স্টাফ রিপোর্টার বেনাপোল : যশোরের শার্শার বেনাপোল সীমান্তের বড়আঁচড়া গ্রাম থেকে বিপুল পরিমান ভারতীয় কসমেটিক্স ও ইমিটেশন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার ভোরে বেনাপোল সীমান্তের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব মালামাল উদ্ধার করা হয়। মালামালের আনুমানিক মুল্য প্রায় ৬ লক্ষ  ৪৩হাজার টাকা৷

৪৯,বিজিবি ব্যাটেলিয়ন  চেকপোস্ট আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের কাছে সংবাদ আসে যে,, চোরাচালানীরা সীমান্তের বড় আচঁড়া গ্রামের  মাঠে বিপুল পরিমান ভারতীয় এমিটেশন নিয়ে অবস্থান করছে , গোপন  সংবাদের ভিক্তিতে সেখানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমান ভারতীয় মালামাল পাওয়া যায় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা বস্থা ফেলে পালিয়ে যায়।

পরিত্যাক্ত বস্তা গুলো ক্যাম্পে এনে তার মধ্য থেকে  বিপুলপরিমান কসমোটিক্সও এমিটেশন সামগ্রী পাওয়া যায়। এসময় কোন চোরাচালানী আটক করা সম্ভব হয়নি বলে তিনি জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।