বেনাপোল প্রতিনিধি : বেসরকারী সংস্থা লাইট হাউজ বেনাপোল শাখার মহিলা কর্মীকে কু-প্রস্থাব দেওয়ার লিখিত এবং মৌখিক অভিযোগ করেছেন ঐ সংস্থার এরিয়া কোর্ডিনেটর কিংকর মন্ডলের বিরুদ্ধে তার কর্মী উমা রানী।
বৃহস্পতিবার সকাল ১০ টার সময় উমারানী জানায়, তার অফিসের ইনচার্জ কিংকর মন্ডল তাকে হাত ধরে কু-প্রস্তাব দিয়ে বলে আপনি যদি আমার প্রস্তাবে রাজি হন তা হলে আপনাকে মাঠকর্মী থেকে প্রমোশন দিয়ে সুপারভাইজার বানাব। আপনার চেহারা এবং বডি খুব ভাল আপনি আমাকে কিছু দেন আমি ও আপনাকে কিছু দিব এ ভাবে তাকে খারাপ প্রস্তাব দেয় বলে কান্না জড়িত কন্ঠে বলেন উমারানী। তিনি আরো বলেন আমার স্বামী নাই আমি আমার বৃদ্ধ মা এবং ছেলেকে নিয়ে থাকি আমার চাকরির প্রয়োজন আমি চাকরি করতে এসেছি আমি খারাপ কাজ করতে আসি নাই। আপনি আমাকে এ সব খারাপ কাজের প্রস্তাব দিবেন না। আমার এ আকুতি মিনতি কিংকর মন্ডল শোনে না। এক পর্যায় আমার সাথে সে খারাপ ব্যাবহার করতে থাকে। সে বলে আপনি ও হিন্দু আমি ও হিন্দু কেউ জানবে না । আপনি আমাকে দেখেন আমি আপনাকে দেখব।
উমা রানী আরো বলেন কিংকর মন্ডল একজন অসভ্য লোক। সে ফিল্ডে মিটিংয়ে গেলে সাধারন চেহারার মেয়েদের নিয়ে মিটিং করতে রাজি না। অফিসে এসে আমাকে খারাপ ভাসায় গালিগালাজ করে। বলে মিটিংয়ে ভালো চেহারার বউদের আনবে নতুবা চাকরি করার প্রয়োজন নাই। আমি শেষ পর্যান্ত সহ্য করতে না পেরে চাকরি ছাড়তে বাধ্য হয়েছি।
এ ব্যাপাওে লাউট হাউজের কোয়ার্ডিনেটর কিংকর মন্ডলের সাথে আলাপ করলে তিনি বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে এটা সম্পুর্ন মিথ্যা এবং ভিত্তিহীন। উমা রানী চাকরি ছেড়েছে তার ব্যাক্তিগত কোন কারন থাকতে পারে।