বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক

বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক
যশোরের বেনাপোল সিমান্ত থেকে ৭০ বোতল ফেনসিডিল ও ৫ বোতল বিদেশি মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পোর্টথানা পুলিশ। আটক আসামীরা হলেন, বেনাপোল পোর্টথানার সাদিপুর গ্রামের পল্টু সরদারের ছেলে মেহেদী হাসান (২১) মৃত গোলাম মোস্তফার ছেলে গফফার সরদার (৪৩) কাওছার মোল্লার ছেলে মুসা সরদার (২৪) সর্ব থানা বেনাপোল পোর্টথানা।
বৃহস্পতিবার (১২ জানুয়ারী) রাতে পুলিশ জানায় বেনাপোল থানা এলাকায় পৃথক দুইটি অভিযানে বেনাপোল রেলস্টেশন ও বড় আঁচড়া গ্রাম থেকে ৫ বোতল বিদেশি মদ ও ৭০ বোতল ফেনসিডিলসহ তাদেরকে আটক করা হয়।
বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভূইয়া জানান, আটক আসামীর বিরুদ্ধে পৃথক পৃথক মামলা প্রক্রিয়াধীন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।