স্টাফ রিপোর্টার বেনাপোলঃ দেশের সর্বোবৃত্তম বেনাপোল স্থল বন্দর ৩৩ ঘন্টা আমদানি রফতানি বানিজ্য বন্ধ থাকার পর আজ দুই দেশের ব্যবসায়ি প্রতিনধিদের বৈঠকের পর বেলা ৩ ঘটিকার সময় সচল হয়েছে।
বুধবার বেলা ১১ টার সময় বেনাপোল বন্দর ব্যবহারকারিদের আমন্ত্রনে ভারতীয় ১০ সদস্যর একটি প্রতিনিধি দল বেনাপোল সিএন্ডএফ এ্যাসোসিয়েশনে বৈঠক করার পর আমদানি রফতানি চালু হয়েছে।
বেনাপোল স্থল বন্দরের শ্রমিক ও সিএন্ডএফ কর্মচারীরা ভারতীয় ট্রাক ড্রাইভারদের নিকট থেকে বকশিসের নামে চাঁদা বাজির অভিযোগে ভারতের ট্রাক মলিক সমিতি ও ট্রান্সপোর্ট মালিক সমিতি ধর্মঘটের ডাক দেয় মঙ্গলবার (৩০ জুলাই) সকাল থেকে। এরপর ওপারের পেট্রাপোল ব্যবসায়ি সংগঠন মঙ্গলবার সারাদিন বেনাপোল বন্দরেরর অভিযোগ নিয়ে সমাবেশ করেন।
ভারতীয় ব্যবসায়ি সংগঠন সমাবেশের সময় বেনাপোল বন্দর ব্যবহারকারি সংগঠনের একটি প্রতিনধি দল আমদানি রফতানি বানিজ্য চালু করার জন্য ওপারে যায়। আলোচনা ফলপ্রসু না হওয়ায় পেট্রাপোল বন্দরের নেতারা গতকাল থেকে আজ বেলা ৩ টা পর্যন্ত আমদানি রফতানি বানিজ্য বন্ধ রাখে।
ভারতীয় পেট্রাপোল মালিক সমিতির নেতারা অভিযোগ করে বলেন, বেনাপোল স্থল বন্দরের নাইট গার্ড, হ্যান্ডলিং শ্রমিক ও সিএন্ডএফ কর্মচারী কর্তৃক আমদানি পন্য গাড়ি থেকে বেনাপোল স্থল বন্দরে ভারতীয় ট্রাক ড্রাইভারদের নিকট থেকে অতিরিক্ত বকশিস আদায়ের নামে তাদেরকে হয়রানি ও নির্যাতন করে। প্রতিবাদে ও প্রতিকারের দাবীতে স্থল বন্দর দিয়ে আমদানি রফতানি বানিজ্য কার্যক্রম বন্ধ রেখেছে।
পেট্রাপোল ট্রাক ড্রাইভার শ্যামল চক্রবর্তী বলেন, আমদানি পন্য নিয়ে বাংলাদেশে প্রবেশের পর বেনাপোল বন্দরের বিভিন্ন সংগঠনের কাছে নানান ভাবে হয়রানী হতে হয়। তারা বকিশিস এর নামে জোর করে টাকা আদায় করে। এসব সমস্যা সমাধান না হলে কোন পন্যবাহি ট্রাক বাংলাদেশে যাবে না বলে জানান তিনি।
বেনাপোল সিএন্ড এফ এ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান স্বজন বলেন, ভারতীয় প্রতিনিধি দলের সাথে বেনাপোল বন্দরের চলমান সমস্যা নিয়ে তাদের যে অভিযোগ ছিল তা আমরা ক্ষতিয়ে দেখব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসের প্রেক্ষিতে আবার দু- দেশের মধ্যে আমদানি রফতানি বানিজ্য শুরু হয়েছে।
প্রায় দুই দিন বন্ধ থাকার পর ওপারে শত শত গাড়ি কাচমাল সহ বিভিন্ন পন্য নিয়ে দাড়িয়ে রয়েছে বেনাপোল স্থল বন্দরে প্রবেশের অপেক্ষায়।




