স্টাফ রিপোর্টার বেনাপোলঃযশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আমড়াখালী চেকপোষ্টের সদস্যরা সোমবার দুপুরে বেনাপোল থেকে বরিশালের উদ্দেশ্য ছেড়ে যাওয়া এম এম পরিবহনের একটি বাস আমড়াখালী নামক স্থানে অভিযান চালিয়ে ১০ লাখ হুন্ডি টাকা সহ ৪ জন কে আটক করেছে ।
আটকরা হলো বেনাপোল পোর্ট থানার বারোপোতা গ্রামের ইনছান আলীর ছেলে সাহেব আলী(২৬),বরিশাল জেলার বিমান বন্দর থানার কলস গ্রামের মন্টু লাল দাসের ছেলে শিপন দাস(৩৮),মাদারীপুর জেলার আদমপুর এলাকার সামছুদদিন ছেলে পলাশ (৩৫)ও বেনাপোল পোর্ট থানার আমড়াখালী গ্রামের হযরত আলীর ছেলে মহিবুর রহমান (৩৫)।
বেনাপোল আমড়াখালী বিজিবির কমান্ডার নায়েব সুবেদার আব্দুল মালেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চারজন হুন্ডি পাচারকারী বেনাপোল থেকে বিপুল পরিমান হুন্ডির টাকা নিয়ে এম এম পরিবহনে করে বরিশালের উদ্দেশ্য যাবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বাসটি আমড়াখালী থামিয়ে ১০ লাখ হুন্ডি টাকা সহ ৪জন কে হাতেনাতে আটক করা হয় ।



