বেনাপোলে ৮৮৮ বোতল ফেনসিডিল জব্দ

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্তপথে পাচারের সময় ৮৮৮ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

শনিবার (২৫ আগস্ট) সকাল ৭টার দিকে বেনাপোলের গয়ড়া মাঠ থেকে ৪৯-ব্যাটালিয়নের  আমড়াখালী বিজিবি চেকপোস্টের সদস্যরা ফেনসিডিল জব্দ করেন।

৪৯-ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আরিফুল হক  বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের কাছে গোপন খবর ছিল বেনাপোল সীমান্তপথে মাদকের একটি চালান পাচার হবে। পরে গয়ড়া মাঠে পাচারকারীদের ধাওয়া করলে তারা মাথা থেকে বস্তা ফেলে পালিয়ে যায়। এসময় বস্তার মধ্য থেকে ৮৮৮ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।