বেনাপোলে হুন্ডির ১০ লাখ টাকাসহ যুবক আটক

স্টাফ রিপোর্টারবেনাপোলঃ বেনাপোল(যশোর): যশোরের বেনাপোল সীমান্ত থেকে হুন্ডির ১০ লাখ টাকাসহ রাসেল মিয়া (২১) নামে এক যুবককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বুধবার (২১ নভেম্বর) বেলা ১১টায় বেনাপোল সীমান্তের সাদীপুর এলাকা থেকে তাকে আটক করে বিজিবি।
আটক রাসেল মিয়া বেনাপোলের সাদিপুর গ্রামের তোরাব আলীর ছেলে।
৪৯ বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওহাব বিষয়টি নিশ্চিত করে  জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন হুন্ডির টাকা নিয়ে বেনাপোল সীমান্তের সাদীপুর রাস্তায় এক যুবক অবস্থান করছে। এমন সংবাদে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে একটি বিস্কুটের কার্টনসহ তাকে আটক করে। পরে ওই কার্টনের মধ্য থেকে ১০ লাখ হুন্ডির টাকা পাওয়া যায়।
হুন্ডির টাকাসহ আটককৃত রাসেল মিয়াকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।