বেনাপোলে মানব পাঁচার প্রতিরোধে কর্মশালা

বেনাপোলে মানব পাঁচার প্রতিরোধে কর্মশালা
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ বেনাপোলে মানব পাঁচার প্রতিরোধে কর্মশালা করেছেন মানবাধিকার সংগঠন রাইটস, যশোর। মঙ্গলবার বেলা ১১ টার সময় বেনাপোল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইউএসএআইডি’র অর্থায়নে ও বেনাপোল মানবপাঁচার কমিটির আয়োজনে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন রাইটস যশোরের প্রোগ্রাম অফিসার তপন কুমার বিশ্ব।
ইউএসএআইডি’র এফএসটি আইপি প্রোগ্রামের আওতায় অনুষ্ঠিত উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন বেনাপোল ইউনিয়ন পরিষদের সদস্য আলমগীর হোসেন, জাহাঙ্গীর আলম, মিয়াদ আলী. সাবুর আলী, আব্দুল হাই, সেলিনা খাতুন, রাশিদা বেগমসহ বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধি, সংবাদকর্মী ও স্থানীয় সংগঠনের নেতা-কর্মীরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।