বেনাপোলে ভুয়া কাষ্টমস কর্মকর্তা আটক

স্টাফ রিপোর্টার বেনাপোলঃবেনাপোল আমড়াখালী চেক‌পোস্টে ভারত থেকে ঢাকায় যাওয়ার সময় ফোরকান (৪৩) না‌মে এক ভুয়া কাস্টমস কর্মকর্তাকে আটক করেছে ৪৯ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা৷
সোমবার ( ১৭ই ডিসেম্বর) সকালে তা‌কে আটক করা হয়। আটক ফোরকান ঢাকা লালবাগের জিসানের পুত্র।
বিজিবি জানায়, ভারত থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসা পরিবহন আমড়াখালী বিজিবি চেকপোস্টে আসার পর চেকিং এর সময় তার কথাবার্তা গতিবিধি বিজিবি সদস্যদের সন্দেহ হলে চ্যালেঞ্জ করে তার কাছ থেকে চট্টগ্রাম কাষ্টমস হাউজের ভুয়া আইডি কার্ড, মোবাইল সেট, চাদর, থ্রীপিচ পাওয়া যায়।
আমড়াখালী বিজিবি চেকপোষ্টের হাবিলদার সফিকুর রহমান বলেন, আটক ভূয়া কাষ্টমস কর্মকর্তা পরিচয় দানকারী ফোরকানকে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।