বেনাপোলে ভারতীয় স্যালাইন সহ পাচারকারী আটক 

বেনাপোলে ভারতীয় স্যালাইন সহ পাচারকারী আটক 
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ বেনাপোল সীমান্ত থেকে ভারতীয় ২৪ পিস স্যালাইন সহ জুয়েল রানা (২৩) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বুধবার (২৫ নভেম্বর) ভোরে বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক জুয়েল বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের শাহ আলম রাজার ছেলে।
আইসিপি বিজিবি সুবেদার আরশাফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল  চেকপোস্ট এলাকার রেজাউল মার্কেটের সামনে পাকারাস্তার উপর থেকে অভিযান চালিয়ে ভারতীয় ২৪ পিস স্যালাইন সহ জুয়েলকে আটক করা হয়।
আটক আসামির বিরুদ্ধে মামলা দিয়ে তাকে  বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।