বেনাপোলে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বেনাপোলে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের বেনাপোল সিমান্ত থেকে ১৪৮ বোতল ভারতীয় ফেনসিডিল ও একটি ইজিবাইক সহ রাজিব ভূইয়া (২৫) ও শামীম হোসেন (২১) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আটক আসামীরা হলেন, বেনাপোল পোর্টথানধীন এলাকার হায়দার আলীর ছেলে শামীম (২১) ও আলমগীর ভূইয়ার ছেলে রাজীব ভূইয়া (২৫)।
শনিবার (২১ নভেম্বর ) রাতে বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে বেনাপোল পোর্ট থানাধীন বোয়ালিয়া গ্রামস্থ জনৈক ইসমাইল হোসেন আলীর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হতে ধৃত আসামী  শামিম হোসেন ও রাজীবকে ১৪৮ বোতল ফেন্সিডিল এবং একটি নীল রংয়ের পুরাতন ইজি বাইকসহ গ্রেফতার করে।
বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটক আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।