× Banner
সর্বশেষ
৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গ্লোবাল এআই লিডারশিপ কনফারেন্স ২০২৬, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নেতৃত্বের আহ্বান সেমিকন্ডাক্টর শিল্পে নতুন সম্ভাবনা, প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর ইরানকে অস্ত্র সরবরাহ নিয়ে চীন ও রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে হাইকমিশনের সঙ্গে কাজ করবে ভারত স্বাধীন ও নিরপেক্ষ জুডিশিয়াল কমিশন গঠনের দাবি জানিয়েছে এইচআরসিবিএম রাষ্ট্র সংস্কার ও সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের দেশের ৭ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গত ছয় মাসে ৮২৪টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নথিভুক্ত -এইচআরসিবিএম আজ শনিবার (২৫ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

বেনাপোলে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল

admin
হালনাগাদ: শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬

বেনাপোল প্রতিনিধি: হাটাও জঙ্গী বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ এ শ্লোগান দিয়ে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধি বিক্ষোভ মিছিল বের হয় বেনাপোল পৌরসভার ছোটআঁচড়া মোড় থেকে শার্শা উপজেলা আওয়ামী- যুবলীগের নের্তৃত্বে।

শুক্রবার বিকাল সাড়ে ৪ ঘটিকার সময় এ বিক্ষোভ মিছিলে  ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, ওলামালীগ সহ আওয়ামীলীগের সকল অংগ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

যুবলীগের শার্শা উপজেলার সভাপতি ওহিদুজ্জামানের  নের্তৃত্বে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধি বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করেন আওয়ামীলীগের শার্শা উপজেলা সাধারন সম্পাদক আলহাজ¦ নুরুজ্জামান, বেনাপোল পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ নাসির উদ্দিন,ছাত্রলীগের শার্শা উপজেলা সাধারন সম্পাদক ইকবাল হোসেন রাসেল , বেনাপোল পৌর ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান পারভেজ, পৌরছাত্রলীগের যুগ্মসাধারন সম্পাদক কামাল হোসেন,প্রমুখ।

বিক্ষোভ মিছিলটি বেনাপোল এর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ছোটআঁচড়া মোড়ে এসে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আলহাজ¦ নুরুজ্জামান, নাসির উদ্দিন  ওহিদুজ্জামান, বজলুর রহমান, ইকবাল হোসেন রাসেল প্রমুখ। বক্তারা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে দেশে কোন জঙ্গীবাদ ও সন্ত্রাস থাকতে পারবে না। বেনাপোল দিয়ে কোন জঙ্গী যাতে দেশের বাইরে যেতে না পারে সে দিকে সকলকে সজাগ থাকতে হবে। এবং বেনাপোল শার্শার মাটিতে কোন জঙ্গী যাতে আস্তানা গাড়তে না পারে সেদিকে আমাদের সকলকে নজর রাখতে হবে। আমরা শেখ হাসিনার হাতকে শক্তিশালি এবং দেশকে আরো গতিশীল করার জন্য জঙ্গীবাদ এবং সন্ত্রাসীদের রুখতে এক হয়ে কাজ করে যাব।


এ ক্যটাগরির আরো খবর..