বেনাপোলে কোয়ারান্টাইনে থাকা এক শিশুর করোনা শনাক্ত

বেনাপোলে কোয়ারান্টাইনে থাকা এক শিশুর করোনা শনাক্ত
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃবেনাপোল (যশোর): বেনাপোলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা ভারত ফেরত ১০ বছরের এক শিশুর করোনা শনাক্ত  হয়েছে। তবে ধারনা করা হচ্ছে শিশুটি ভারতীয় ভেরিয়েন্টে আক্রান্ত হয়েছে।
বৃহস্পতিবার( ২০ মে) দিবাগত রাতে শিশুটিকে যশোর ২৫০ শয্যা হাসপাতালের  করোনা  ইউনিটে ভর্তি করা হয়েছে।
শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ আলী জানান, ওই শিশু ব্লাড ক্যান্সারের রোগী। উন্নত চিকিৎসার জন্য তাকে তার মা ও মামা ভারতে নিয়ে যান। সেখান থেকে গত ৫ মে বেনাপোল ইমিগ্রেশন হয়ে দেশে ফেরেন তারা। এরপর জেলা প্রশাসন ওই শিশু, তার মা ও মামাকে বেনাপোলের নিশান হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠায়। কোয়ারেন্টাইনের ১৪তম দিনে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরবর্তীতে পরীক্ষার রিপোর্টে শিশুটির  করোনা শনাক্ত হয়। এবং তাকে চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে করোনা  ইউনিটে ভর্তি করা হয়েছে।
শার্শা উপজেলা নির্বাহি কর্মকর্তা ইউএনও মীর আলিফ রেজা জানান, ভারত থেকে ফেরত আসা ১০ বছরের এক শিশুর শরীরের করোনা সনাক্ত হয়েছে। তবে সে যেহেতু ভারত থেকে ফিরেছে এজন্য ধারনা করা হচ্ছে সে করোনার ভারতীয় ভেরিয়েন্টে আক্রান্ত হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।