বেনাপোলে এক অজ্ঞতনামা লাশ উদ্ধার

বেনাপোলে এক অজ্ঞতনামা লাশ উদ্ধার
যশোরের বেনাপোল পোর্টথানাধীন বেনাপোল পৌর বাস টার্মিনাল সংলগ্ন যশোর টু বেনাপোল হাইওয়ের পাশে ফুড পোর্ট ক্যাফে অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টের পূর্ব পাশে কালভার্টের নিচে ড্রেনের মধ্যে ভাসমান অবস্থায় মধ্যবয়সী এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল পোর্টথানা পুলিশ লাশটি উদ্ধার করে।
লাশটির গায়ে কালো রংয়ের টিশার্ট পরিহিত এবং কোমরে গামছা বাঁধা এছাড়াও পরনে লুঙ্গি ভাঁজ করে পরিহিত। স্থানীয় লোকজন ড্রেনে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।
বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভূইয়া জানান,পুলিশ ঘটনাস্থলে এসে ঘটনা অনুসন্ধান করছেন। লাশটির শরীরে পোকা ধরেছে। ধারনা করা হচ্ছে৬/৭ দিনের পুরোনা পচাঁলাশ। অজ্ঞাতনামা লাশের এখনও পরিচয় পাওয়া যায়নি।  আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।