× Banner
সর্বশেষ
আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার

বৃদ্ধকে বাস চাপা দিয়ে হত্যার পর লাশ গুমের চেষ্টা

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০

দুলাল পালঃ গাড়ী চাপা দিয়ে বৃদ্ধকে হত্যার পরে বস্তাবন্ধি করে দূরে জঙ্গলে ফেলে গুম করার চেষ্টা। স্থানীয় লোকের সহায়তায় পুলিশ লাশ উদ্ধার করে থানায় আনার পরে পরিচয় সনাক্ত হয়।

গত বৃহস্পতিবার সকালে রাজধানীর সন্নিকটে ধামরাই শোলাকুড়িয়া গ্রামে এঘটনা ঘটে। বৃহস্পতিবার রাতে আফাজ উদ্দিনের লাশ তার পরিবারের লোকজন শনাক্ত করার পর গতকাল শুক্রবার ময়নাতদন্ত শেষে বিকেলে লাশ দাফন করা হয়।

নিহতের পরিবার জানিয়েছেন, নান্নার ইউনিয়নের শোলাকুড়িয়া গ্রামের আফাজ উদ্দিন বাড়ি, তিনি বাড়ীর  উত্তর পাশে বৃহস্পতিবার সকালে রাস্তায় হাঁটছিলেন। ওই সময় প্রতিবেশী ইসরাফিল হোসেনের মালিকানাধীন একটি বাস প্রতিদিনের মতো হেলপার জুয়েল রানা চালাচ্ছিল। বাসটি পেছনের দিকে নেওয়ার সময় গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন আফাজ উদ্দিন।

স্থানীয়দের ধারণা হেলপার জুয়েল রানাসহ চার-পাঁচজন মিলে লাশটি গুম করার জন্য বস্তাবন্দি করে প্রায় চার কিলোমিটার দূরে শোলাকুড়িয়া গ্রামের কবরস্থান সংলগ্ন সড়কের পাশে জঙ্গলে ফেলে দেয়। পরে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় লোকজন বস্তাবন্দি ক্ষতবিক্ষত লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ অজ্ঞাতপরিচয় হিসেবে তার লাশ উদ্ধার করে। রাতে নিহতের পরিবারের লোকজন থানায় গিয়ে লাশ শনাক্ত করেন।

সড়কের পাশ থেকে উদ্ধার করা বস্তাবন্দি অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মাথা থেঁতলানো রক্তাক্ত লাশের পরিচয় মিলেছে। নিহত ব্যক্তি ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের হীরানদী কুল্লা গ্রামের হাজি আফাজ উদ্দিন (৮০)।

এ ঘটনায় নিহতের ছেলে খোরশেদ আলম বাদী হয়ে গতকাল শুক্রবার ধামরাই থানায় একটি মামলা করেছেন। এরপর থেকেই বাসের মালিক ইসরাফিল হোসেন, চালক সাইফুল ইসলাম ও হেলপার জুয়েল রানা পলাতক। তবে গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি।

এ ব্যাপারে ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, বাসের হেলপার জুয়েল রানার নামে মামলা নেওয়া হয়েছে। তদন্তসাপেক্ষে লাশ গুমের রহস্য উদ্ঘাটন করতে ও অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..