মধুখালী প্রতিনিধিঃ ঈদের উৎসব আনন্দকে সামনে রেখে ও জেলা প্রশাসকের আগমন উপলক্ষে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর স্মৃতি জাদুঘরে যাওয়ার ও মানুষের যাতায়াতের রাস্তার রাজধরপুর দিলিপ ঘোষের বাড়ি সামনে এবং ফুলবাড়ি ঋষিবট তলার আগে ভাঙ্গা রাস্তা মেরামত কাজ উপজেলা প্রশাসনের আর্থিক সহযোগিতায় এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউ.পি. সদস্যগনের সহযোগিতায় রাস্তার অস্থায়ী মেরামত কাজ করা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু), ইউ.পি. সচিব মোঃ ইকবাল হোসেন, ইউ.পি. সদস্য মোঃ আবুল কালাম আজাদ, মোঃ ইলিয়াস শেখ, মোঃ নুরুল ইসলাম সহ স্থায়ী গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।


