বিসিকের উপ-মহাব্যবস্থাপকের মৃত্যুতে শিল্প মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

বিসিকের উপ-মহাব্যবস্থাপকের মৃত্যুতে শিল্প মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

ঢাকা: করোনায় চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) উপমহাব্যবস্থাপক তামান্না রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

আজ পৃথক শোকবার্তায় তাঁরা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 

এদিকে অপর এক শোকবার্তায় শিল্প সচিব কে এম আলী আজম বিসিকের উপমহাব্যবস্থাপক তামান্না রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, বিসিক রংপুর কার্যালয়ের উপমহাব্যবস্থাপক তামান্না রহমান (৫৫) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকেল ৫.০০ টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

তিনি ১৯৯২ সালে বিসিকের ইউডিপি প্রকল্পে সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।