জেমস ওয়েব স্পেস টেলিস্কোপটি বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া ৬টার দিকে বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় ও শক্তিশালী টেলিস্কোপ মহাকাশের উদ্দেশে সফলভাবে যাত্রা করেছে । অ্যাপোলোর দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রের প্রশাসনিক কর্মকর্তা জেমস ওয়েবের নামানুসারে টেলিস্কোপটির নামকরণ হয়েছে।
এতে ব্যয় হয় প্রায় ১০ বিলিয়ন ডলার। এ টেলিস্কোপটি ফ্রেঞ্চ গায়ানা থেকে ইউরোপিয়ান আরিয়ান রকেটে উৎক্ষেপণ করা হয়। নকশা ও নির্মাণে সময় লেগেছে প্রায় ৩০ বছর।
মহাবিশ্বে আলো বিকিরণকারী কাছের নক্ষত্র ও ছায়াপথের ছবি তুলবে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। একই সঙ্গে মহাকাশ নিয়ে বিভিন্ন গবেষণার দরজা খুলে দেবে। এর ফলে পৃথিবী থেকে সবচেয়ে বেশি দূরে মহাবিশ্বে বিরাজমান বস্তু ও সংঘটিত ঘটনাগুলো পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
টেলিস্কোপটি লক্ষ্যে পৌঁছাতে সময় লাগবে ১ মাস এর মতো, কাজ শুরু করবে অন্তত পাঁচ মাস পরে। বলঅ হচ্ছে, ২০২২ সালে এর সুফল পাওয়া যেতে পারে।



